বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপির বিরুদ্ধে শ্রম মন্ত্রীইঞ্জিনিয়ার মোশারেফ হোসেনের দায়েরকৃত মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ শামসুল আলম, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঞা, এডভোকেট হাছিবুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহাবুল আলম লিটন, শাহ মোহম্মদ এমরান, আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদল নেতা রেজাউল করিম লিটন, সাইফুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদল নেতা হারুনুর রশিদ হারুন, মাহাবুল আলম মামুন, মোসাদ্দেক হোসেন বাবর প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।