রায়পুর শহর শাখার সভাপতি ফজলুল করিমের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সেক্রেটারী ফয়েজ আহম্মদ, জেলা অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা উত্তর সভাপতি এমরান হোসেন পরান, রায়পুর সরকারি কলেজ সভাপতি আশরাফুর রহমান রাসেল, শিবির নেতা তানভির হাসান, মুক্তার হোসেন, ইমাম হোসেন, মেহেদী হাসান রুমি, মেহেদি হাসান উজ্জ্বল, বেলাল হোসেন, মোবারক উল্যা ত্বোহা, আরিফ হোসেন, রিয়াজ হোসেন, নুরে আলম জিকু প্রমুখ।
র্যালিতে প্রায় ৫শ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে পথসভার মাধ্যমে শেষ হয়।