খালেদার আশপাশেও অনেক নাস্তিক আছে

করা হবে।  তিনি বলেন, খালেদা জিয়ার মুখে ইসলামের এত বুলি মানায় না। যারা তার বক্তৃতা লিখে দেন এবং তার উপদেষ্টাদের মধ্যেও নাস্তিক রয়েছে। তার জোটের অনেক নেতাই ২০০১ সালে ক্ষমতায় থাকা কালে বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানানোর স্লোগান দিয়েছেন। এখনো খালেদা জিয়া সেই স্বপ্নে বিভোর। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকতে তার এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়া হবে না। মন্ত্রী  বাংরামঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন।  আওয়ামী সমর্থক জোট এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও এনামুল হক শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।  হাছান মাহমুদ বলেন, আগামী ৬ এপ্রিলের লংমার্চকে কেন্দ্র করে আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করেছে জঙ্গিরা। তিনি লংমার্চের আয়োজকদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা যে দাবিতে লংমার্চ করতে যাচ্ছেন সে ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। বিচারের ব্যাপারেও বদ্ধপরিকর।' আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিরোধীদলীয় নেতার প্রতি নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় বসার আহ্বান জানান । তিনি বলেন, অতীতেও আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে। বর্তমান পরিস্থিতিও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই আর নৈরাজ্য নয়, এখনই আলোচনায় আসুন।  সভা শেষে আওয়ামী লীগ নেতাকর্মীদের হরতালবিরোধী একটি মিছিল বায়তুল মোকাররম মসজিদের পাশ দিয়ে পুরানা পল্টন ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৭১'র যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারীদের রক্ষায় বিএনপি ও জামায়াত-শিবিরের অনৈতিক ও জনদুর্ভোগের হরতাল, হত্যা, সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে জিপিও, পল্টন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট ও গুলিস্তান ঘুরে সমাবেশে মিলিত হয়।  সংগঠনের সভাপতি এডভোকেট মোল�া মোঃ আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে ১৮ দলের হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে উপস্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ থেকে শহীদ নূর হোসেন স্কয়ার হয়ে পল্টন মোড় পর্যন্ত হরতালবিরোধী মিছিল করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনেও হরতালবিরোধী মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

Share