রায়পুর পীর বাড়ির পুকুরটি বাঁচতে চায়

পীরের আওলাদ মসজিদ কমিটির সহ-সভাপতি মাওলানা শরফুদ্দিন বলেন, প্রায় ১৫০ বছরের পুরোনো পুকুরটি ৮০ শতাংশ জুড়ে রয়েছে। বড় হাফেজ ছেরাজুল হক, হেদায়েত উল্যা, লেদু মিয়ার আওলাদের কাছ থেকে কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার, রহিম পাটওয়ারী, মোঃ শাহিন, হাজী ছফি উল্যা, আবদুল খালেক, মোঃ হানিফ, খোরশেদ আলম আবু হানিফসহ একাধিক ব্যক্তি গোপনে পুকুরটি কেনেন। তারা পুকুরটির চারপাশে ইমারত নির্মাণ করে তা ভরাট করে ফেলছে। মসজিদ কমিটির সভাপতি পৌর মেয়রকে কয়েকবার পুকুরটি রার জন্য অনুরোধ জানালেও তিনি কারো কথাই শুনছেন না। পুকুরটি রার জন্য প্রশাসনের নিকট আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অনুরোধ জানাই। পীর বাড়ির জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবিএম জিলানী বলেন, ‘পুকুরটিতে আগে মাছ চাষ হতো। স্থানীয় ব্যবসায়ীসহ লোকজন ময়লা-আবর্জনা মাটি ফেলে পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলেছে। এখন পুকুরটি ব্যবহার করা যাচ্ছে না। কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটি ভরাট করে বাণিজ্যিক আবাসিক ভবন নির্মাণ করা হবে।

 

Share