খেলার সংবাদ

সাকিবকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা

সাকিব আল হাসান খেলার মাঠে সাধারণত প্রতিক্রিয়া দেখান না। আম্পায়ারদের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই এতদিন মেনে এসেছেন। রোববার হঠাৎ করেই আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখান ওয়ানডে শীর্ষ অলরাউন্ডার। এজন্য আর্থিক দণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবের ম্যাচ ফি‘র ৭৫ শতাংশ জরিমানা করেছে।

৩১তম ওভারে সাকিব ৩৪ রানে ব্যাট করছিলেন, প্রসপার উৎসেয়া ওই ওভারে তৃতীয় বলে এলবিডব্লুর আবেদন করলে তর্জনী তোলেন আম্পায়ার। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাকিব প্রতিবাদ জানান প্যাডে ব্যাট দিয়ে সজোরে আঘাতের মাধ্যমে। ফেরার পথে প্রতিপক্ষ অধিনায়ক ব্রেন্ডন টেলরের গায়ের সঙ্গে ধাক্কাও লাগান। যদিও পিছু তাকিয়ে টেলরকে হাতের ইশারায় দুঃখ প্রকাশ করেছেন।

সাকিবের এই আচরণ ‘স্পিরিট অব ক্রিকেট’র সঙ্গে না যাওয়ায় দুই আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ম্যাচ ফির বেশির ভাগ কেটে নেওয়ার সুপারিশ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। টিম ম্যানেজমেন্টকে সেটা জানিয়েও দেয়া হয়েছে। জিম্বাবুয়ে থেকে মোবাইলফোনে জাতীয় দলের ম্যানেজার তানজিব আহমেদ বাংলানিউজকে এখবর নিশ্চিত করেন।

এদিকে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাকিব সোমবার সকালে ম্যাচ রেফারি ব্রডের কাছে দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। দুই ফিল্ড আম্পায়ার ওয়েন চিরম্বে জন ক্লোটে এবং তৃতীয় আম্পায়ার জেরেমিয়াহ মাতিবিরি লিখিত অভিযোগ দিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটারের বিরুদ্ধে। সাকিবের অপরাধ আইসিসি প্লেয়ার্স কোড অব কন্ডাক্টের দ্বিতীয় ধারায় পড়ে। ধরনের অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ম্যাচ ফির ৫০ থেকে ১০০ ভাগ কেটে নেওয়ার বিধান রেখেছে।

 

আইপিএল জুয়ায় আক্রান্ত লক্ষ্মীপুর

দেলোয়ার হোসেন হারুন ঃ ইনডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দল ‘কেনাবেচা’ হচ্ছে লক্ষ্মীপুরে  পৌর শহর সহ জেলার সর্বত্র। তার মধ্যে অন্যতম সদর পৌরসভার ৬নং ওয়ার্ড ও লক্ষ্মীপুর বাজার। আইপিএল নিয়ে জুয়াড়ী বাজিকররা অবশ্য এখানে নিরাপদ। ম্যাচ ফিক্সিংয়ের সাথে তাদের জড়িয়ে পড়বার কোনো ভয় নেই।

আইপিএল-এ কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে তার তোয়াক্কা না করে জুয়াড়িরা প্রতি খেলায় বাজি ধরছে। দল নিয়ে বাজি ধরার পাশাপাশি প্রতিটি বল ও ওভারে-ওভারেও বাজি ধরছে জুয়াড়িরা। এতে সর্বনিæ দু’শ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার-দশ হাজার টাকা করে বাজির অংক প্রায় লাখ-লাখ টাকা ছাড়িয়ে যায়। আর যেমনি একটি পক্ষ লাভবান হচ্ছে তেমনি অপর পক্ষ হচ্ছে ক্ষতিগ্রস্থ।

এতে জুয়াড়ীদের লাভ-লোকসানের চেয়ে খেলা উদ্যাপনই প্রধান হয়ে থাকে। এরা দল বেঁধে বিভিন্ন এলাকায় গিয়ে জড় হয়ে বাজির খোঁজ খবর নেয়, পছন্দের দলের পক্ষে বাজি ধরে। এরপর সবাই মিলে খেলা দেখে। বাজি জিতে গেলে বা হেরে গেলেও বাজির টাকার একটা অংশ সবাই মিলে খরচ করে একে অপরকে উৎসাহ-সান্তনা দেয়। আর এ জুয়ার বাজিতে সমাজের নিæবৃত্ত থেকে শুরু করে উচ্চ বৃত্তের অনেকেই জড়িয়ে পড়ছে।

ল²ীপুর বাজারের প্রাণ কেন্দ্র চক বাজারের ক্যাফে কুইন হোটেলের সামনে অবস্থিত জাহাঙ্গীরের পানের দোকান। সারাদিনে দোকান করে দু’শ টাকা লাভ করতে না পারলেও প্রতিনিয়ত সে হাজার-হাজার টাকা বাজি ধরে। মাঝে মাঝে লাভ হলেও বেশিরভাগ সময় লোকসান গুণতে হয় তাকে। সে অবশ্য ক্রিকেট খেলা তেমন বুঝে না। এলাকার বন্ধু-বান্ধবসহ আশপরশির উৎসাহে নিজেকে জুয়ার নেশায় সে স্থির রাখতে পারছে না। অধিক লাভের আশায় লোকসান গুণতে গুণতে ইদানিং সে অনেক ধার-দেনা করেছে। যার পরিণতি পরিবারে আরো অভাব অনটন। এমনকি পরিবারের গহনা বন্ধক রেখে জুয়াড়িদের দেনা পরিশোধের কথাও একান্ত সাক্ষাৎকারে জাহাঙ্গীর জানায়।

অপরদিকে থেমে নেই ক্ষুদে বাজিকররাও। স্কুল শিক্ষার্থীরা আইপিএল জুয়া খেলছে পঞ্চাশ থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত।

সমাজ সচেতন ব্যক্তিদের ধারণা এভাবে চলতে থাকলে সমাজে উচ্ছৃংখল পরিবেশ ও যুব সমাজ পথভ্রষ্ট হওয়ার আশংকা রয়েছে। নষ্ট হয়ে যেতে পারে স্কুল-কলেজ পড়ুয়া তাদের আদরের সন্তানেরা। আর এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে প্রত্যেক পরিবারের অভিভাবকরা তাদের সন্তানদের ব্যাপারে আরো অধিক খোজ-খবর ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এব্যাপারে ভূমিকা রাখতে আগ্রহী হওয়া দরকার।

 

বার্সেলোনায় নাদালের অষ্টম

নয় বছরে অষ্টমবার বার্সেলোনা ওপেন শিরোপা হাতে তুললেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা রোববারের ফাইনালে স্বদেশী নিকোলাস আলমাগ্রোকে হারিয়েছেন।

গত বছরই সর্বোচ্চ সাতবার বার্সেলোনা শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন বর্তমান পঞ্চম বাছাই। এবার লক্ষ্য ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

ইনজুরি থেকে প্রত্যাবর্তনের পর এনিয়ে টানা ষষ্ঠ ফাইনালে উঠেছিলেন নাদাল। ছয় ফাইনালের চারটিতেই চ্যাম্পিয়ন সর্বশেষ ব্যর্থ হয়েছেন মন্টে কার্লোতে। ওই কোর্টের টানা আটবারের রাজা তার রাজত্ব হারিয়েছেন নোভাক জোকোভিচের কাছে।

মেক্সিকো, ব্রাজিল ও ইন্ডিয়ান ওয়েলস জয়ের পর এদিন বছরের চতুর্থ শিরোপা হাতে নিলেন নাদাল। হ্যাটট্রিক বার্সেলোনা চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরতে স্প্যানিশ তারকা সফল হয়েছেন ৬-৪, ৬-৩ গেমে।

পরের মাসে ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখার মিশনে নামবেন ১১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা।

 
 

ফের রক্ত ঝরলো কাবাডিতে

ফের কলংকিত হলো বাংলাদেশ গেমস। আবারো রক্ত ঝরেছে কাবাডি স্টেডিয়ামে। এবার পুলিশের খেলোয়াড়দের আঘাতে আহত হয়েছেন সেনাবাহিনীর খেলোয়াড় আবু সালেহ মো. মুছা।

নাম প্রকাশে অনিচ্ছুক কাবাডির এক কর্মকর্তা বলেন, ঘটনার সূত্রপাত হয় পুলিশের প্রাপ্য চার পয়েন্টের মধ্যে রেফারি শাহ আলম, আবদুল হক গোলাম ফারুক দুই পয়েন্ট দেয়ায়। এতে আগে থেকেই ক্ষিপ্ত ছিলেন পুলিশের খেলোয়াড়রা। পরে জাতীয় দল সেনাবাহিনীর রেইডার আবু সালেহ মুছা রেইড করতে গেলে তাকে ধরে কিল ঘুষি মারতে থাকেন পুলিশের খেলোয়াড়রা। উত্তেজনা ছড়িয়ে পড়ে সেনাবাহিনী পুলিশ খেলোয়াড়দের মধ্যে। চেয়ার দিয়ে মারা হয় আবু সালেহ মুছাকে। এক সময় সদলবলে বাসে করে স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন পুলিশের খেলোয়াড়রা। পরে পুলিশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত হয়ে আবু সালেহ মুছাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

সেনা দলের ম্যানেজার মেজর তামিম হাসান খান বলেন, ‘আবু সালেহ মুছা দেশের কাবাডির সম্পদ। এমন একজন খেলোয়াড়কে আহত করা সমীচিন হয়নি। আমরা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) এর সুষ্ঠু তদন্ত বিচারের জন্য আবেদন করবো।’

অভিযোগ উঠেছে বিতর্কিত রেফারিংয়ের জন্যই কাবাডিতে একের পর এক অঘটনের জন্ম হচ্ছে। ম্যাচ পরিচালনাকারী রেফারি শাহ আলম অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমাদের রেফারিংয়ের মান নিয়ে কোন প্রশ্ন উঠা উচিত নয়। আমরা ঠিক মতোই খেলা পরিচালনা করছি।’ বিষয়ে কাবাডির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন থাকলে খেলার মাঝেই বলা উচিত। খেলা শেষে কেন এমন ঘটনা ঘটবে?

মঙ্গলবার বিজেএমসি আনসারের মধ্যকার নারী কাবাডির ফাইনাল শেষে ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের ওপর চড়াও হয় আনসার। একদল আনসার সদস্যের বেধড়ক প্রহারে জখম হন দুই আম্পায়ার।

 

চেলসি-ফেনারবাখের জয়

ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে জিতেছে লন্ডন ক্লাব চেলসি তুরস্কের ফেনারবাখ। শেষ মিনিটের গোলে - এফসি বাসেলকে হারিয়েছে চেলসি। - গোলে বেনফিকাকে হারিয়েছে ফেনারবাখ।

বিতর্কিত পেনাল্টি থেকে ফ্যাবিয়ান শারের গোলে সমতায় ফেরে বাসেল। খেলার শেষ মুহূর্তে ডেভিড লুইজের দুর্দান্ত প্রচেষ্টায় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। প্রথমার্ধে গোলটি করেন ভিক্টর মোয়াসেস।

মে ফিরতি লেগে স্ট্যামফোর্ড ব্রিজে সুইশ ক্লাবকে স্বাগত জানাবে চেলসি।

অপর ম্যাচে ফেনারবাখের মাঠে এসেছিল বেনফিকা। খুব একটা সুবিধা করতে পারেনি তারা। খেলার ১৮ মিনিট বাকি থাকতে এজেমার কর্কমাজের শটে জয় নিয়ে মাঠ ছাড়ে তুর্কি ক্লাবটি।

এগিয়ে থেকে পরের লেগে বেনফিকার মাঠে নামবে ফেনারবাখ।

 
 

সর্বশেষ খবর