সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান ও মারওয়ান যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রতিবাদে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ বাজারে গাছ ফেলে সড়ক অবরোধ করে উত্তেজিত এলাকাবাসী ও ছাত্ররা। এ সময় তারা একটি গাড়িতে আগুন দেয় ও ১০টি গাড়ি ভাঙচুর করে। আহত ছাত্রদের চন্দ্রগঞ্জে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে পরে নোয়াখালী জেনারেল হাসাপতালে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাইকেল আরোহী দুই স্কুলছাত্রকে যাত্রীবাহী লোকাল বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহত দুই ছাত্রের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে স্কুলের অন্যান্য ছাত্র ও এলাকাবাসী একত্রিত হয়ে গাছ ফেলে সড়ক অবরোধ করে। এসময় একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কমলনগর উপজেলা শুক্রবার ভোর ৫ টার সময় মেঘনার বাতির খাল নামক স্থানে ইসলাম মাঝির বাঁধা জালে বিশাল আকৃতির তারা মাছ (স্থানীয় নাম হাউস মাছ) ধরা পড়েছে।
মাঝি লুধূয়া ফিস ঘাটে বিক্রি করতে আনলে উৎসক্য জনতার ভিড় জমে যায়। আজাদ বেপারী প্রায় ১০ মন ওজনের মাছটি ১১ হাজার ৫ শত টাকায় ক্রয় করে।
বেপারী জানান, স্থানীয় বাজারে ক্রেতা না পেয়ে চাঁদপুরে মাছটি বিক্রির জন্য পাঠিয়ে দিয়েছেন।
লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে হরতাল বিরোধী মিছিল থেকে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আছিয়া মার্কটে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ওই মার্কেটের ৬টি
ইসমাইল হোসেন জবু, বিশেষ প্রতিবেদক\
লক্ষ্মীপুর সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের রামনগর মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক ও লক্ষ্মীপুর সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের
কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরনে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।রোববার কার্ড বিতরণের দিন ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে এ টাকা