চাঁদপুর

শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এরাকায় ট্রেনে কাটা পড়ে  বিল্লাল হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক এলাকায় এ ঘটনা ঘটে।

বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ডুসুয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারাপারের সময় লাকসাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লোকাল ট্রেনের নিচে কাটা পরে বিল্লাল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। 

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরের হস্তক্ষেপে লাশ পবিবারের কাছে হস্তান্তার করা হয়।

শাহরাস্তি থানার উপ পরিদর্শক (এসআই) শ্যামল বাবু ও চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল মাতিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুর শহরের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে ভেজাল, বিএসটিআই অনুমোদনহীন ও নিয়ম বহির্ভূতভাবে ডাগানষ্টিক সেন্টার পরিচালনার অপরাধে জরিমানা আদায় ও এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট মো. সাঈদুজ্জামান খান।

অভিযানকালে শহরের বাসস্ট্যান্ডে তিনটি মিষ্টি বিপনী থেকে ২১ হাজার, পালবাজার শাহ ট্রেডার্সে মূল্য তালিকা না থাকায় তিন হাজার, ওজনে কম দেওয়ায় দুটি মাংসের দোকানে পাঁচ হাজার ও  মাছ ব্যবসায়ীর পাল্লা সঠিক না থাকায় পাঁচ শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সংলগ্ন আজাদ এক্স-রে ক্লিনিক অনিয়মতান্ত্রিকভাবে পরিচালনা ও ডাক্তারের স্বাক্ষর জাল করে রিপোর্টসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এ সময় ক্লিনিকটির পরিচালক মোস্তাফ খান মিথ্যা তথ্য প্রদান করায় তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন আদালত।

এছাড়াও শহরের শপথ চত্বর এলাকায় নিউ মুক্তি পাথ্লজিকে একইভাবে ডাক্তারের স্বাক্ষর জাল করায় পাঁচ হাজার টাকা জরিমানা কর‍া হয়।

অভিযানে বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক  মো. বেলাল হোসাইন, মাঠ কর্মকর্তা বিগ্যান বৈদ্য, বিএসটিআই পরিদর্শক মাহাবুব কামাল, মোটরযান পরিদর্শক বিল্লাল হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের আরএমও উপস্থিত ছিলেন।

 

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু

চাঁদপুর শহরের যমুনা রোড এলাকার টিলা বাড়িতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাবা আবুল হোসেন (৫৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (১৮)। এছাড়া তাদের বাঁচাতে গিয়ে আবুলের বড় মেয়ে রহিমা গুরুতর আহত হয়েছেন। পরে রহিমাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পবিবার সূত্রে জানা যায়, সকালে আবুল হোসেন ঘরের চালের ওপর থাকা পানি নামার পাইপ ঠিক করতে চালে ওঠে। ওই পাইপে বিদ্যুতের তার সংযুক্ত থাকায় আবুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাবাকে বাচাঁতে মেয়ে ফারজানা আক্তার ওপরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের বাঁচাতে বড় বোন রহিমা আক্তার চেষ্টা করলে সেও আঘাতপ্রাপ্ত হয়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত ডাক্তার বেলায়েত হোসেন আবুল ও ফারজানাকে মৃত ঘোষণা করে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 
 

চাঁদপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

চাঁদপুরের ওপর দিয়ে আকস্মিক বয়ে গেছে টানা পৌনে ঘণ্টার শিলাবৃষ্টি। সেই সঙ্গে প্রচণ্ড ঝড়। এতে ক্ষতি হয়েছে আমের মুকুলের। এছাড়া

 

বদরপুরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী লেংটার মেলা

মতলব উত্তর উপজেলার বদরপুরে আজ ৩১ মার্চ রোববার ১৭ চৈত্র থেকে পরবর্তী ৭ দিনব্যাপী চলবে শাহ সোলেমান লেংটা বাবার মেলা। ইতিমধ্যে পাগল-ভক্ত আশেকানরা আস্তানা করে বসেছে। লেংটা বাবা নামে

 
 

সর্বশেষ খবর